ডেইলি মেইল’র একটি প্রতিবেদন অনুসারে, অসাবধানতায় একটি স্কুলবাসকে ধাক্কা দেয় ট্রাকটি। ওই সময়ে স্কুল বাসটিতে ১০ জন শিক্ষার্থী ছিলো। এ ঘটনার পর ট্রাকচালক গ্রেয়ার ও বাসচালক শিশুদের উদ্ধারের চেষ্টা করে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গ্রেয়ার সিট সরিয়ে বাচ্চাদের উদ্ধার করছেন। এক পর্যায়ে গ্রেয়ার জ্ঞান হারিয়ে ফেলেন এবং মাটিতে পড়ে যান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে স্কুল বাসের ১০ জনের ৬ জন এবং বাস চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় শোক জানিয়েছেন গভর্নর ব্রায়ান কেম্প। সেই সাথে ট্রাক চালকের পরিবার ও আহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
.png)