ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফসল বাঁচাতে কৃষকের কাণ্ড, বিষ দিয়ে ২৩ ময়ূর হত্যা! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৪, ২৬ ডিসেম্বর ২০১৯
ফসল বাঁচাতে কৃষকের কাণ্ড, বিষ দিয়ে ২৩ ময়ূর হত্যা! 

ফসল বাঁচাতে বিষ খাইয়ে ২৩ ময়ূর হত্যা করেছে এক কৃষক। দীনেশ কুমার নামের ওই কৃষক ফসল বপনের আগে ইঁদুর বা ওই জাতীয় প্রাণী ও অন্যান্য পাখিদের হাত থেকে ফসল বাঁচাতে বিষ মিশিয়ে দেন। ওই বিষ মেশানো দানা শস্য খেয়ে মারা গেছে ২৩টি ময়ূর ।

বার্তা সংস্থা এএনআই জানায়, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বিকানের জেলার সেরুনা গ্রামে।

বন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, একটি মটর খেতের চারপাশে মৃত ময়ূরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। ওই বিষ মেশানো দানা শস্য খেয়েই মৃত্যু ঘটেছে বলে জানান তিনি। 

Advertisement

ময়ূরগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
অভিযুক্ত দোষী দিনেশ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে। 

মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে ওই কৃষকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!