ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের নাকে যমুনা’র দুর্গন্ধ ঠেকাতে যা করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২০
ট্রাম্পের নাকে যমুনা’র দুর্গন্ধ ঠেকাতে যা করলো ভারত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম সফরকে কেন্দ্র করে নানা আয়োজনে ব্যস্ত ভারত সরকার। আগামী ২৪ ফেব্রুয়ারি দু-দিনের সফরে ভারতে আসছেন তিনি। এ সফরে রাজধানী দিল্লি ছাড়াও আগ্রা ও আহমেদাবাদে যাওয়ার কথা আছে তার। এ কারণে আগ্রায় সফরকালে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে যমুনা নদীর দুর্গন্ধ লুকাতে সেখানে ছাড়া হয়েছে ৫০০ কিউসেক পানি।

ধারণা করা হচ্ছে, ৫০০ কিউসেক পানিতে ভয়াবহ দূষণে বিপর্যস্ত যমুনা নদীর হাল কিছুটা হলেও কমতে পারে। বুলন্দশহরের গঙ্গানাহার থেকে এই ৫০০ কিউসেক পানি যমুনায় ছাড়া হয়েছে। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের সফরের আগে যমুনায় দূষণের মাত্রা কিছুটা কমাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

দেশটির উত্তরপ্রদেশে সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার ধর্মেন্দর সিং ফোগট জানিয়েছেন, ফেব্রুয়ারির ২০ তারিখে এই পানি মথুরায় পৌঁছাবে এবং ২১-এর বিকেলে আগ্রা পৌঁছে যাবে। আর এই অতিরিক্ত পানির ফলে যমুনায় অক্সিজেনের মাত্রা কিছুটা বাড়বে এবং দুর্গন্ধ কমবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

তবে এতে যমুনার পানি মোটেও পানযোগ্য হবে না বলে সাবধান করেছেন উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্যদের ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার।

সূত্র: এই সময়

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!