ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাবা হলেন ইলন মাস্ক, ছেলের নাম ‘X Æ A-12 Musk’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১২, ৬ মে ২০২০
বাবা হলেন ইলন মাস্ক, ছেলের নাম ‘X Æ A-12 Musk’
বাবার কোলে ‘X Æ A-12 Musk’, বামে ইলন মাস্ক ও গ্রিমস

ফের বাবা হলেন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তার প্রেমিকা সংগীত শিল্পী গ্রিমস একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। রকেটের নামের সঙ্গে মিল রেখে ‘X Æ A-12 Musk’ রেখেছেন ছেলের নাম!

সোমবার সন্তানের জন্মের খবর টুইটারে পোস্ট করে মাস্ক বলেছেন, মা ও নবজাতক সুস্থ আছে। এরপর মঙ্গলবার ছেলের নাম জানান মাস্ক। তবে এ নাম শুনে অবাক হয়েছেন অনেকেই।

নামের ‘Æ’ অংশটির উচ্চারণ কী বা কিবোর্ডে কীভাবে লিখতে হবে সে সম্পর্কে কোনো ধারণা দেননি তিনি। তবে লিঙ্গুইস্টিকে ‘Æ’ বর্ণের উচ্চারণ অ্যাশ। আদতে এটা আসল নাম কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

সন্তান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি মাস্ক। এটা গ্রিমসের প্রথম সন্তান হলেও মাস্কের ৫ ছেলে রয়েছে। তার তিনবার বিবাহবিচ্ছেদ ঘটেছে। এর মধ্যে একজনের সঙ্গেই দুবার বিবাহ বিচ্ছেদ ঘটে।

২০১৮ সাল থেকে প্রেম করছেন ৪৮ বছর বয়সী মাস্ক ও ৩২ বছর বয়সী গ্রিমস। যার আসল নাম ক্লেয়ার বাউচার। তাদের এই প্রেমের খবর মার্কিন সংগীত জগত ও ব্যবসায়িক মহলকে অবাক করেছিল। চলতি বছরের জানুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে গ্রিমস তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!