[ আন্তর্জাতিক ]
৮০ বছরের পুরনো বাড়ি থেকে বিলুপ্তপ্রায় সাপ উদ্ধার
ছবিঃ সংগৃহীত
৮০ বছরের পুরনো একটি বাড়ি থেকে বিরল প্রজাতির এক সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার জাপানের টোকিও শহরের পূর্বাঞ্চল ছিবা এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়েছে।
জাপানের জাতীয় দৈনিক দ্য মেইনআইচি’র প্রতিবেদন থেকে জানা গেছে, কাশিয়ার প্রাকৃতিক অঞ্চলের বাসিন্দা ৮০ বছর বয়সী মাসাকি হানাডার বাড়িতে পাওয়া গেছে সাপটি।
ওই সাপটির নাম ওরিয়েন্টাল ওড-টুথ স্নেক। একটি পাত্রের মধ্যে লুকিয়ে ছিল এটি। সাপটি প্রায় ২০ সেন্টিমিটার লম্বা। তবে বয়স খুব বেশিদিন হয়নি।
স্থানীয় এক বাসিন্দা জানান, বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় এই সাপের নামও রয়েছে। মাসাকি হানাডার ৮০ বছর পুরনো এক ভবনে বাগানের মধ্যে সাপটি দেখা যায়। পরে সাপটির ছবি তুলে ছিবা বায়োডাইভারসিটি সেন্টারে পাঠান এক ব্যক্তি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!