ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গণধর্ষণের পর বের করে নেয়া হয়েছে ৬ বছরের শিশুর ফুসফুস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ১৭ নভেম্বর ২০২০
গণধর্ষণের পর বের করে নেয়া হয়েছে ৬ বছরের শিশুর ফুসফুস
ফাইল ছবি

৬ বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যা করে ফুসফুস বের করে নেয়া হয়েছে। ভারতের উত্তর প্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, হত্যার সঙ্গে কুসংস্কারে বিশ্বাসও জড়িয়ে আছে বলে পুলিশ জানিয়েছে। স্ত্রীর সন্তানধারণের জন্য দরকার একটি শিশুর ফুসফুস। তাই এমন নারকীয় কুসংষ্কার থেকে অপহরণের ছক কষেছিল পরশুরাম কুরিল নামে এক ব্যক্তি।

এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে অনকূল ও বীরেন নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার মূল চক্রান্তকারী পরশুরামকে গ্রেফতার করা হয়। সব জেনেও চুপ করে থাকার অভিযোগে পরশুরামের স্ত্রীকেও আটক করা হয়েছে। 

Advertisement

পরশুরাম কুরিলের দেয়া তথ্য অনুযায়ী, দিওয়ালির রাতে ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করে অনকূল কুরিল ও বীরেন নামে দুজন। পরে তারা জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটিকে গণধর্ষণ করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!