ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভিনগ্রহের প্রাণী আসার প্রমাণ উধাও!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ২৯ নভেম্বর ২০২০
ভিনগ্রহের প্রাণী আসার প্রমাণ উধাও!
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব ইউটা অঙ্গরাজ্য থেকে উধাও হয়ে গেছে রহস্যময় একটি মনোলিথ। রূপালি রঙের লম্বা ও উজ্জ্বল এ ধাতবখণ্ডকে পৃথিবীতে ভিনগ্রহের প্রাণী আসার প্রমাণ হিসেবে দেখা হতো। শনিবার এ তথ্য জানিয়েছেরাজ্যটির ব্যুরো অব ল্যান্ড ম্যানেজমেন্ট (বিএলএম)।

সংস্থাটি একটি ফেসবুক পোস্টে জানিয়েছে, শুক্রবার রাতে এক অজানা পক্ষ মনোলিথটি সরিয়ে নিয়েছে। আমরা বিশ্বাসযোগ্য প্রতিবেদন পেয়েছি যে অবৈধভাবে স্থাপন করা ওই ‘মনোলিথ’ সরিয়ে দেয়া হয়েছে।  বিএলএম পাবলিক জমি থেকে অপসারণ করা হয়েছে।  তবে ‘ব্যক্তিগত সম্পদ’টি বিএলএম অপসারণ করেনি।

রাজ্যটির পাবলিক সেফটি অ্যারো ব্যুরোর কর্মকর্তারা ১৮ নভেম্বর প্রথমবার মনোলিথটি দেখতে পায়। তখন তারা হেলিকপ্টার করে অন্য একটি সংস্থার সঙ্গে বিগহর্ন ভেড়া গণনা করছিল। তাদের কাছে কাঠামোটি ‘২০০১: আ স্পেস অডিসি’ সিনেমার ভিনগ্রহের প্রাণীদের স্থাপনার মতো মনে হয়।

Advertisement

মনোলিথটি একটি লাল পাথরের মাঝে স্থাপন করা হয়েছিল। যা উচ্চতায় ১০ থেকে ১২ ফুটের মতো।

ওই টিমের একজন বলেন, তার ধারণা ‘২০০১: আ স্পেস অডিসি’ সিনেমার কোনো ভক্ত মনোলিথ স্থাপনের সঙ্গে যুক্ত। যদিও ১৯৬৮ সালের বিখ্যাত সিনেমায় কালো মনোলিথ দেখানো হয়।

গত সোমবার ইউটা পাবলিক সেফটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, আপনি যে গ্রহ থেকেই আসুন না কেন এটি একটি অবৈধ স্থাপনা। এর কয়েক দিন পরই ধাতবখণ্ডটি অদৃশ্য হয়ে গেল। তবে মনোলিথটি কোথায় ছিল তা আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি কর্তৃপক্ষ। তাদের মতে, এতে প্রত্যন্ত অঞ্চলটিতে ভ্রমণ বেড়ে যেতো। কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তা সত্ত্বেও কিছু মানুষ ওই স্থান আবিষ্কার করে ফেলে।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!