ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে বাসে বোমা হামলা, হতাহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০২, ৪ জুন ২০২১
আফগানিস্তানে বাসে বোমা হামলা, হতাহত ৮
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলার ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো চার জন।

বৃহস্পতিবার কাবুলের একটি মিনিবাসে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে আফগান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আফগান পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ এর বরাতে এএফপি জানায়, রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমের একটি এলাকায় রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। এলাকাটিতে মূলত শিয়া জনগোষ্ঠীর মানুষই বেশি বসবাস করে।

Advertisement

এএফপি জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুলে গত দুই দিনের এটা নিয়ে তৃতীয়বার হামলার ঘটনা ঘটল। দেশটিতে অবস্থান করা সেনাদের যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়ার কারণে সামনের মাসগুলোতে এ ধরনের হামলা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাসহ সকল বিদেশিকে সেনাকে পুরোপুরি সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এদিকে কোনো সংগঠন বা উগ্রবাদী গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। এর আগে চলতি সপ্তাহে কাবুলে পর পর দুটি বাসে হামলায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!