ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনার সংক্রমণ বাড়ায় থাইল্যান্ডে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ১০ জুলাই ২০২১
করোনার সংক্রমণ বাড়ায় থাইল্যান্ডে কারফিউ জারি
ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করেছে থাই সরকার।

শুক্রবার এক বৈঠক শেষে করোনাভাইরাস টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। আগামী সোমবার থেকে কারফিউ চালু হবে।

জানা গেছে, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, অপ্রয়োজনে বের হওয়া নিষেধ। এছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর মলগুলো রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে।

Advertisement

উল্লেখ্য, দেশটিতে শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যে বলা হয়, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ৭২ জনের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ চলছে।

সূত্র: দ্য ব্যাংকক পোস্ট

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!