শনিবার তালেবানদের পক্ষ থেকে এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, বৃহস্পতিবার রাতের অন্ধকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কান্দাহার ও হেলমন্দ প্রদেশে সেই এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে অনেকের। সাধারণ মানুষের মৃত্যুর খবরও জানিয়েছে তালেবান।
মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে দেশটি ছেড়ে গেছে মার্কিন সেনারা। এদিকে মার্কিন সেনাদের সরে যাওয়ার পরই ক্রমশ আধিপত্য বাড়াচ্ছে তালেবান। এ অবস্থায় আফগান সরকারকে সহযোগিতা করতে কান্দাহারে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তালেবান জানিয়েছে, শত্রুপক্ষ যুদ্ধের পথে এগোলে তারাও চুপ করে বসে থাকবে না।
.png)
এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, আগামী ৬ মাস দেশ জুড়ে বড়সড় অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। সেই ঘোষণাও খুব একটা ভালো চোখে দেখছে না তালেবান।
সূত্র: টিভিনাইন