ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে করোনায় মৃত্যু কমলেও বাড়ছে দৈনিক সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ২ আগস্ট ২০২১
ভারতে করোনায় মৃত্যু কমলেও বাড়ছে দৈনিক সংক্রমণ
ছবি: সংগৃহীত

ভারতে টানা পাঁচ দিন পর দৈনিক মৃত্যুর সংখ্যা পাঁচশোর নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪২২ জনের। ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনে।

তবে মৃত্যু কমলেও ভারতে এখনো দাঁপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮ জনে।

ভারতে এখন সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি কেরালায়। গত কয়েকদিন ধরেই কেরালা রাজ্যে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। তালিকায় পরের অবস্থানে রয়েছে মহারাষ্ট্র। এরপর ক্রমান্বয়ে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও ওড়িশা রাজ্য। বাকি সব রাজ্যে আক্রান্তের সংখ্যা এক হাজারের কম বলে জানা গেছে। এদিকে, সোমবার থেকে স্কুল খুলছে পাঞ্জাবে।

Advertisement

ভারতের করোনার দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি তৈরি হয়। এখন কিছুটা কমলেও আবার করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে দেশটিতে। এদিকে, সব রাজ্যে চলছে টিকা কার্যক্রম। তবে টিকা দেয়ার পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!