মুম্বাইয়ে ৬০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ভারতের মুম্বাইয়ের একটি বহুতল বিলাসবহুল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এই ঘটনায় একজন মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টায় দক্ষিণ মুম্বাইয়ের লালবাগ এলাকায় অবস্থিত ভবনটির ১৯ তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সেখানে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা ১৭ থেকে ২৫ তলায় ছড়িয়ে পড়ে। আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
.png)
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবাসিক ভব্নটিতে অনেকেই থাকেন বলে জানা গেছে। ভেতরে আটকে পড়া অনেককেই উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন মুম্বাইয়ের মেয়র।
আগুন লাগায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপ্রতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দিতে দেখা গিয়েছে একজনকে। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।