ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি চীনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৮, ২৩ অক্টোবর ২০২১
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি চীনের
ছবি: শি জিনপিং ও কিম জং উন

গুরুত্বপূর্ণ মিত্র উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইয়ুনহাপ নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে কিম জং উনের পাঠানো এক চিঠির জবাবে শি জিনপিং এ মন্তব্য করেছেন।

শি জিনপিং ওই চিঠিতে লিখেছেন, উত্তর কোরিয়া এবং চীনের মধ্যে সম্পর্কের বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে 'নতুন মাত্রায়' উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছেন শি।

Advertisement

এর আগে পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনার সময় উত্তর কোরিয়া এবং চীন তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়েছে।

এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পিয়ংইয়ং-বেইজিং বন্ধুত্বকে সময়ের প্রয়োজনানুসারে এবং দুই দেশের জনগণের ইচ্ছা অনুযায়ী নতুন কৌশলগত পর্যায়ে উন্নীত করা হবে।

কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সৈন্যদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার পাশে থেকে লড়েছে চীন। চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার ব্যাপারে কিম জং উন বক্তব্য দেওয়ার পর জিনপিংয়ের তরফ থেকেও একই বার্তা এলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!