ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইকুয়েডরে কারাগার থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ২৪ অক্টোবর ২০২১
ইকুয়েডরে কারাগার থেকে ৭ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ইকুয়েডরের একটি কারাগার থেকে সাতজন বন্দীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যেখানে গত মাসে গ্যাংদের মধ্যে সহিংসতার কারণে ১২৯ জন বন্দীর মৃত্যু হয়েছিল। এ ঘটনায় আহত হয়েছিল আরো অনেকেই। একই কারাগারে আবারও  সাতজন বন্দীর মৃতদেহ পাওয়া গেল। তবে এসএনএআই কর্তৃপক্ষ টুইটার বার্তায় এ বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা গেছে, ইকুয়েডররের দক্ষিণাঞ্চলীয় শহর গায়াকুইলে অবস্থিত লিতোরাল পেনিটেনশিয়ারি থেকে ওই  সাতটি মরদেহ উদ্ধার করা হয়। সম্প্রতি ইকুয়েডর সবচেয়ে সহিংস কারাগারে পরিণত হয়েছে।

জানা গেছে, চলতি বছরের অক্টোবরে কারাগারটিতে আরো চারজন বন্দীর মৃত্যু হয়েছে। তাদের কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ইকুয়েডরের গুইলারমো লাসো গত মাসে কারাগারের অভ্যন্তরে পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য জরুরি অবস্থা জারি করেছে। দেশটির কারাগারে দাঙ্গা নিয়ন্ত্রনে আনার জন্য সাময়িক বাহিনীরাও কাজ করে যাচ্ছে।

কারা কর্তৃপক্ষরা জানিয়েছে, গ্যাংদের আন্তঃজাতিক অপরাধী গোষ্ঠীর সঙ্গে যোগযাজশ রয়েছে কারাবন্দীদের এবং তাদের মধ্যে মূলত মাদক পাচার রুট নিয়ে সংঘর্ষ হয়ে থাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!