বহুল প্রত্যাশিত এ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। অথচ এমন গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই ঘুমিয়ে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন!
তার এই ঘুমিয়ে পড়ার একটি ভিডিও ফুটেজ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। জানা গেছে, ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিক এমন একটি ভিডিও প্রথম টুইটারে শেয়ার করেন। তাতে দেখা যাচ্ছে, প্রথম দিকে বক্তার কথা শুনছিলেন বাইডেন। কিন্তু এর কয়েক সেকেন্ডের মাথায় চেয়ারে বসা অবস্থায় চোখ বন্ধ করে ফেলেন তিনি। বক্তা কথা বলছেন, আর ওই সময়টাতে ঘুমাতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।
.png)
প্রেসিডেন্টের ঘুমানোর এ দৃশ্য অন্যরা দেখে ফেলছেন, এমনটা ভেবে এর কয়েক সেকেন্ড পর বাইডেনের একজন উপদেষ্টা তার কাছে যান। তিনি পাশে যাওয়ার পর ঘুম ভাঙে বাইডেনের। তিনি আবার চোখ খুলে বক্তার কথা শুনতে শুরু করেন। ওই বক্তার কথা শেষ হলে মার্কিন প্রেসিডেন্টকে হাততালি দিতে দেখা যায়।