সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। মৃত ওই ১০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।
প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও দমকলকর্মীরা।
.png)
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে ওই অগ্নিকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।