[ আন্তর্জাতিক ]
মেক্সিকোতে কার্গো ট্রাকের ধাক্কায় নিহত ১৯
ছবি: সংগৃহীত
মেক্সিকোর একটি মহাসড়কে কার্গো ট্রাকের ধাক্কায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটানায় আহত হয়েছে আরো তিনজন। স্থায়ীন সময় শনিবার দুপুরে দেশটির মধ্যাঞ্চলীয় শহর পুয়েবলার সঙ্গে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম এএফপির খেবরে জানা গেছে, শনিবার দুপুরের দিকে মেক্সিকো সিটি-পুয়েবলা মহাসড়কের একটি টোল বুথে টোল দেওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। এসময় সেখানে পেছন থেকে একটি কার্গো ট্রাক সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এসময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কার্গো ট্রাকের ড্রাইভারও রয়েছেন।
এ দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশ বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বিভাগের কর্মীরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!