[ আন্তর্জাতিক ]
বিশ্বে ফের বাড়ছে করোনার সংক্রমণ
ছবি: সংগৃহীত
বিশ্বের প্রায় সব দেশে ব্যাপকহারে টিকাদানের ফলে করোনাভাইরাস জনিত মৃত্যু কমলেও শীতের আগমনের সাথে তালমিলিয়ে পশ্চিমা বিশ্বে আবারও হু হু করে বাড়ছে এটির সংক্রমণ ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী ২৫ কোটি ৭১ লাখ লোক করোনা সংক্রমিত হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৯৮ হাজার ৯২৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে।
জার্মানি,অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসসহ ইউরোপিয়ান দেশগুলো গত বছর করোনা শুরুর পরে সাপ্তাহিক হিসাবে সর্বোচ্চ করোনার সংক্রমণের একটি নতুন ঢেউ অনুভব করছে।
.png)
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে দেখা যায়, ৮ থেকে ১৪ নভেম্বর মধ্যে বিশ্বব্যাপী নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে, এরমধ্যে ২১ লাখ ইউরোপিয়ান ইউনিয়নে অঞ্চলে। জার্মানিতে সংক্রমণ বাড়ছে, মহামারি শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো সংক্রমণ ৬৫ হাজার ছাড়িয়েছে। সাতদিনের করোনার আক্রান্তের হার বেড়ে প্রতি ১ লাখে ৩৩৬.৯ জন দাঁড়িয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!