মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজ্যটির জয়েনভিল শহরে এই দুর্ঘটনা ঘটে বলে অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদমাধ্যম সেভেন নিউজ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শহরটিতে আসন্ন ক্রিসমাস উপলক্ষ্যে আগাম অনুষ্ঠান চলছিলো। সেটি দেখার জন্যেই জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। এসময় হঠাৎই ধসে পড়ে পায়ে চলার পথটি। আহতদের মধ্যে রয়েছে ১২ শিশু এবং ২১ প্রাপ্তবয়স্ক ব্রাজিলিয়ান। অনেকেই সড়কের সাথে লাগোয়া নদীতে যেয়ে পড়েন। তাদের উদ্ধারে ৪০ মিনিটের মতো বন্ধ রাখা হয় অনুষ্ঠানটি। ফায়ার সার্ভিস এবং হাসপাতাল কর্মীদের সহযোগিতায় উদ্ধার হন এসব মানুষ। বর্তমানে আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা শঙ্কা মুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
.png)
ভিডিওটি দেখুন: