ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আরো ৩ হাজার বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ২৫ নভেম্বর ২০২১
আরো ৩ হাজার বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল
ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে ইহুদিবাদী ইসরায়েল আরো তিন হাজার বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে। ফিলিস্তিন বিষয়ক ইহুদিবাদী ইসরায়েলের কথিত পৌরসভা গত সোমবার এই অনুমোদন দেয়।

সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিন হাজার বসতি নির্মাণের অনুমোদন দেয়া হলেও শেষ পর্যন্ত ছয় হাজার বসতি নির্মাণ করা হবে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অধিকৃত ভূখণ্ডকে ইহুদিকরণের অংশ হিসেবে এই বসতি নির্মাণ করা হচ্ছে এবং পরিকল্পিত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা রয়েছে তাতে বর্তমান ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বায়তুল মুকাদ্দাস শহরকে পুরোপুরি বিভক্ত করার তৎপরতা চালাচ্ছে তেল আবিব।

Advertisement

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইহুদিবাদী সেনারা পূর্ব বায়তুল মুকাদ্দাস শহর দখল করে নেয় তবে আন্তর্জাতিক সমাজ ইসরায়েলের এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!