সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আগুন লাগার পর এখন পযর্ন্ত দুই শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
রাশিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বেলোভো শহরের কাছে লিস্টভ্যাজনয়া কয়লা খনিতে অগ্নিকাণ্ডের পর ৪৮ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। খনি থেকে ২৮৫ জনের মধ্যে ২৩৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে ৪৫ জন আহত ছিলেন।
.png)
মন্ত্রণালয়ের স্থানীয় শাখার প্রধান বলেন, নিখোঁজ খনি শ্রমিকদের অবস্থান এখনো জানা সম্ভব হয়নি।
এর আগে এক বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বহু সংখ্যক শ্রমিক ধোঁয়ার বিষক্রিয়ায় ভুগছেন।
উল্লেখ্য, রাশিয়া ও সাবকে সোভিয়েত ইউনিয়নজুড়ে খনি দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। প্রায়ই এসব এলাকার খনিতে দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ও সঠিক নজরদারির অভাবেই এমনটা হয় বলে জানা গেছে। ২০১০ সালের গ্রীষ্মে রাশিয়ার সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা হয় সাইবেরিয়ার রাস্পাদস্কায়া খনিতে। এতে ৯১ জন নিহত এবং আরো একশ জনেরও বেশি মানুষ আহত হয়।