[ আন্তর্জাতিক ]
পেরুতে ৭.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
ছবি: সংগৃহীত
পেরুতে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। রোববার পেরুর বারানসা শহর থেকে ৪২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে পেরুর রাজধানী লিমারয়েও কম্পন অনুভূত হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১১২ দশমিক ৫ কিলোমিটার (প্রায় ৬০ মাইল)।
তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতাও দেওয়া হয়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!