[ আন্তর্জাতিক ]
জাপানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
ফাইল ফটো
আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জাপানের ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে এ ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য প্রথমে জাপানে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৬ দশমিক ৪ জানানো হয়।
ইউএসজিএসের তথ্যমতে, শনিবার আঘাত হানা শক্তিশালী এ ভূকম্পনের উৎপত্তিস্থল টোকিওর হাচিজো দ্বীপ থেকে ৩৬১ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক ১ কিলোমিটার গভীরে।
.png)
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!