ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাগরে নিম্নচাপ, ধেয়ে আসছে ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২১, ১ ডিসেম্বর ২০২১
সাগরে নিম্নচাপ, ধেয়ে আসছে ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড়
ফাইল ছবি

সাগরে নিম্নচাপের ফলে চলতি মাসের শুরুতেই প্রতিবেশী দেশ ভারতের পূর্বাঞ্চলে ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় জাওয়াদ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। 

দেশটির অন্ধ্রপ্রদেশের উত্তর ও ওড়িশার দক্ষিণ উপকূলে শনিবার সকালের দিকে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এ তথ্য জানিয়েছে।

আইএমডি জানায়, দক্ষিণ থাইল্যান্ড এবং তৎসংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি নিম্নচাপ অবস্থান করছিল। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা আন্দামান সাগরে পৌঁছাবে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে, যা দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।

Advertisement

পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্য বঙ্গোসাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর  ঝড়টি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। একই সঙ্গে ক্রমাগত শক্তি সঞ্চয় করতে থাকবে। শেষ পর্যন্ত  এ ঝড় আগামী শনিবার স্থানীয় সময় সকালে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, ঘূর্ণিঝড় জাওয়াদ ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার বেগে বইতে পারে। তবে ঝড়টি ওড়িশা উপকূলে আছড়ে পড়বে নাকি ভারতের পূর্ব উপূকল ঘেঁষে বেরিয়ে যাবে, তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

তবে পূর্ব উপকূল দিয়ে বেরিয়ে গেলেও ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঝড়ের কারণে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত জেলেদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!