ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকে আইএসের হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ৬ ডিসেম্বর ২০২১
ইরাকে আইএসের হামলায় নিহত ৫
ছবি: সংগৃহীত

ইরাকের উত্তরাঞ্চলের কারা সালেম গ্রামে আইএসের হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত পাঁচ জনের মধ্যে কুর্দি বাহিনীর (পেশমার্গা) ৪ সদস্য ও একজন বেসামরিক লোক রয়েছেন। যদিও কুর্দি বাহিনীর পক্ষ থেকে হতাহতের ঘটনা নিশ্চিত করা হলেও কতজন মারা গেছে তা স্পষ্ট করা হয়নি।

উল্লেখ্য, কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় আইএস। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়ে যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!