ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হেলিকপ্টার বিধ্বস্ত: বিপিন রাওয়াতের অবস্থা নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৬, ৮ ডিসেম্বর ২০২১
হেলিকপ্টার বিধ্বস্ত: বিপিন রাওয়াতের অবস্থা নিয়ে ধোঁয়াশা
ছবি: বিপিন রাওয়াত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মোট ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছেন। দেশটির তামিল নাড়ু রাজ্যে ঘটা এই দুর্ঘটনার পর থেকে সবার মনে একটাই প্রশ্ন বিপিন রাওয়াত কেমন আছেন? তার অবস্থা কী? এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার প্রকৃত অবস্থা এখনও জানা সম্ভব হয়নি।

স্থানীয় সময় বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কন্নরে বিধ্বস্ত হয় সামরিক বাহিনীর এমআই-১৭ কপ্টারটি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে বিপিন রাওয়াতকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

ভারতের অপর গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এমআই সিরিজের ওই হেলিকপ্টারটি সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত, তার স্ত্রী, সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৪ জন আরোহী ছিলেন।

Advertisement

হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইনস্টিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ ঘটনার বেশকিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে। এক টুইট বার্তায় ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!