ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ৮ ডিসেম্বর ২০২১
ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বেড়ে ১৩
ছবি: বিধ্বস্ত হওয়া সেই হেলিকপ্টার ও বিপিন রাওয়াত

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানানো হয়নি। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ও তার পরিবারের সদস্যরাসহ মোট ১৪ জন অবস্থান করছিলেন।

বুধবার (৮ ডিসেম্বর) দেশটির তামিলনাড়ু রাজ্যে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শুরুতে জেনারেল রাওয়াত জীবিত আছেন বলে জানানো হলেও এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এমআই সিরিজের ওই হেলিকপ্টারটি সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নীলগিরিতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়৷

Advertisement

হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইনস্টিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ ঘটনার বেশকিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

এক টুইট বার্তায় ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইট বার্তায় জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে ছিলেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ।

সূত্র: জি নিউজ, টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!