ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা বিমান প্রতিহত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪, ১১ ডিসেম্বর ২০২১
কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা বিমান প্রতিহত করল রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান কৃষ্ণসাগরের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পি-৮এ মডেলের গোয়েন্দা বিমানকে প্রতিহত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার (এনডিসিসি) জানিয়েছে, গতকাল (শুক্রবার) কৃষ্ণসাগরের আকাশে এ ঘটনা ঘটে।

ওই সেন্টার জানিয়েছে, শুক্রবার কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখী একটি লক্ষ্যবস্তু শনাক্ত করে রাশিয়ার রাডার ব্যবস্থা। এরপর সেটি যাতে রাশিয়ার আকাশসীমা অতিক্রম করতে না পারে সেজন্য ঘটনাস্থলে একটি এসইউ-৩০ যুদ্ধবিমান পাঠানা হয়।

যুদ্ধবিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লক্ষ্যবস্তুটি একটি মার্কিন পি-৮এ গোয়েন্দা বিমান। এ অবস্থায় মার্কিন গোয়েন্দা বিমানটিকে কৃষ্ণসাগরের আকাশ থেকে তাড়িয়ে দেওয়া হয়।

Advertisement

এনডিসিসি আরো বলেছে, বিদেশি বিমানটি কৃষ্ণসাগর ত্যাগ করলে রাশিয়ার যুদ্ধবিমানটিও নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে। আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মস্কো জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!