ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় মসজিদে দুর্বৃত্তদের হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ১১ ডিসেম্বর ২০২১
নাইজেরিয়ায় মসজিদে দুর্বৃত্তদের হামলা, নিহত ১৬
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর নাইজার প্রদেশের একটি গ্রামের মসজিদে ঢুকে ১৬ মুসল্লিকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই।

নাইজারের মাশেগু এলাকার বায়ার গ্রামে গত বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের সময় নৃশংস এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আল হাসান ইশাহ মাজাকুকা জানিয়েছেন, ভোরে ফজরের নামাজের সময় কয়েকজন বন্দুকধারী মোটরসাইলে এসে মুসল্লিদের ওপর গুলি চালায়। হামলার সময় এক পথিক এগিয়ে এলে তাকেও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এতে ১৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। হামলার পর কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারীরা। হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!