গুগলে বিশ্বের মানচিত্র ঘাঁটতে ঘাঁটতেই প্রশান্ত মহাসাগরের বুকে পুরুষাঙ্গ-সদৃশ ছোট্ট দ্বীপটি খুঁজে পান আমেরিকার মিশিগান রাজ্যের ডেট্রয়েটের বাসিন্দা জোলিন ভুল্টাজ্জিও। ওশিয়ানিয়া মহাদেশের নিউ ক্যালেডোনিয়ার উপকূলের কাছে ট্রিনিটি দ্বীপপুঞ্জের একটি অংশ ওই দ্বীপটি। যার দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার।
দ্বীপটি চোখে পড়তেই চমকে যান জোলিন। সঙ্গে সঙ্গে একটি স্ক্রিনশট নিয়ে নেটমাধ্যমে প্রকাশ করে তিনি। ‘রেডিট’ মাধ্যমে পুরুষাঙ্গের মতো দেখতে ওই দ্বীপের ছবি এখন ভাইরাল। জোলিন বলছেন, ‘মানচিত্র দেখছিলাম। হঠাৎই চোখে পড়ে ওটা। একেবারে পুরুষাঙ্গের মতো দেখতে। ঘরে বসে হেসে গড়াগড়ি খাচ্ছি।’
.png)
সূত্র: ফক্স নিউজ, আনন্দবাজার