ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নির্বাচনী প্রচারে ব্যস্ত ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:১৯, ১৩ ডিসেম্বর ২০২১
নির্বাচনী প্রচারে ব্যস্ত ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকর
ভুবন বাদ্যকর

‘কাঁচা বাদাম’ গানটি গেয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার সেই গানকে এরইমধ্যে কলকাতা পুরসভা ভোটের প্রচারের কাজে লাগিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার কলকাতা পুরভোটে তার জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে তৃণমূল। ক্রমেই তৃণমূলের প্রচারের মুখ হয়ে উঠছেন ভুবন বাদ্যকর। 

গত কয়েক দিন ধরেই তৃণমূলের বেশ কয়েকজন নেতার সঙ্গে পুরভোটের প্রচারে দেখা গিয়েছে ভুবন বাদ্যকরকে। শনিবার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর সঙ্গে প্রচারে দেখা গিয়েছিল এই বাদাম বিক্রেতাকে। আর ওই দিনই সন্ধ্যায় ভুবন বাদ্যাকরকে দেখা গেল মদন মিত্রের সঙ্গে। এককথায় পুরভোটের প্রচারে তৃণমূল এখন ভুবনমুখী। 

প্রচারের জন্য ভুবন বাদ্যকারকে ব্যবহার করছে তৃণমূল, আর তাতেই বিকল্প আয়ও বাড়ছে এই বাদাম বিক্রেতার। খুশি প্রান্তিক এই ফেরিওয়ালা।

Advertisement

কয়েক দিন আগেই ভুবন বাদ্যকর অভিযোগ করেছিলেন, তার গানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইউটিউবাররা লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছেন। অথচ তার সিকিভাগও পাচ্ছেন না তিনি। গানের কপিরাইটের দাবিতে তিনি পুলিশের দ্বারস্থও হয়েছিলেন। 

তবে এখন বিকল্প আয়ের মুখ দেখতে পেয়ে খুশি ভুবন বাদ্যকর এবং তার স্ত্রী আদরি বদ্যকর। তৃণমূল সূত্রের খবর, পুরভোটে প্রচারের জন্য মদন মিত্র তাকে ২০ হাজার টাকা দিয়েছেন। একইসঙ্গে ফল প্রকাশের দিন ১৪৪ কেজি বাদাম অর্ডার দিয়েছেন তার কাছে। - হিন্দুস্তান টাইমস 

ডেইলি-বাংলাদেশ/AN
লিংক সফলভাবে কপি হয়েছে!