ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাঙ্গেরিতে অভিবাসী বোঝাই গাড়ি দুর্ঘটনা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ১৫ ডিসেম্বর ২০২১
হাঙ্গেরিতে অভিবাসী বোঝাই গাড়ি দুর্ঘটনা, নিহত ৭
ছবি: সংগৃহীত

হাঙ্গেরিতে সার্বিয়া সীমান্তের কাছে অভিবাসী বহনকারী একটি গাড়ি উল্টে সাত জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরও চার অভিবাসী। ১৩ ডিসেম্বর রাতে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলীয় গ্রাম মোরাহালোমে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সার্বিয়া সীমান্তে গাড়িটির চালক তল্লাশি চৌকিতে থামতে অস্বীকৃতি জানায়। দ্রুত পালানোর চেষ্টা করলে হয় এই দুর্ঘটনা। একটি বাড়িতে ধাক্কা লেগে উল্টে পড়ে গাড়িটি। সার্বিয়ান লাইসেন্স প্লেটধারী গাড়িটিতে ছিলেন ১০ জন অভিবাসনপ্রার্থী।

পুলিশের দাবি, আহত অবস্থায় চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচার এবং প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

মূলত হাঙ্গেরি হয়ে বলকান রুট দিয়ে ইউরোপে ঢোকেন অভিবাসনপ্রার্থীরা। সীমান্ত বিষয়ক সংস্থা- ফ্রন্টেক্স জানায়, এ বছর অবৈধভাবে ইইউ প্রবেশকারী অভিবাসীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। যাদের বেশিরভাগই সিরিয়া ও আফগানিস্তান থেকে গেছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!