[ আন্তর্জাতিক ]
করোনার টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না আফ্রিকা: ডব্লিউএইচও
ছবি: সংগৃহীত
করোনার টিকাদানে শুরু থেকেই পিছিয়ে থাকা আফ্রিকা মহাদেশের দেশগুলো ২০২৪ সালের দ্বিতীয়ার্ধের আগে তাদের ৭০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার লক্ষ্য পূরণ করতে পারবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএও)।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এমন আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।
ডব্লিউএইচও’র আফ্রিকা বিষয়ক পরিচালক জানান, ধনী দেশগুলো যেখানে বুস্টার ডোজ নিয়ে তড়িঘড়ি করছে, সেখানে আফ্রিকার ৮ শতাংশেরও কম মানুষ এসেছে দুই ডোজ টিকার আওতায়।
.png)
আফ্রিকায় কেবল দু’টি দেশ ৭০ শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্য পূরণ করেছে। ৫৩টি দেশে দুই ডোজ টিকা পেয়েছে জনসংখ্যার ২ শতাংশের কম মানুষ। এখনকার গতিতে চললে ২০২৪ সালের আগস্টের শেষে মহাদেশটির ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!