ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কে বিষাক্ত মদপানে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ১৬ ডিসেম্বর ২০২১
তুরস্কে বিষাক্ত মদপানে ২৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

তুরস্কে বিষাক্ত মদ্যপানে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে পর্যটন নগরী ইস্তাম্বুলে মারা গেছেন সাতজন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। দেশটিতে মদ উৎপাদনের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করায় ভেজাল মদ উৎপাদনের প্রবণতা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।

দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মদপানে নিরুৎসাহিত করেন। এছাড়া দেশটিতে মদের ওপর শুল্ক আরোপের পরিমাণ বেড়ে যাওয়ায় ভেজাল মদ উৎপাদন বেড়েছে। দেশটির সুপার মার্কেটে এক লিটার ‘রাকি’ ব্র্যান্ডের মদের বোতলের দাম ২৫০ লিরা বা সাড়ে ১৬ ডলার।

Advertisement

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা।

কখনো কখনো মদের সঙ্গে মিথানল মিশিয়ে দেওয়া হয়। এর ফলে এটি বেশি বিষাক্ত হয়ে পড়ে। এই মিথানল হচ্ছে স্পিরিটের সবচেয়ে অশোধিত পর্যায়, যা বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয়। ২০২০ সালের শেষদিকে তুরস্কে এক সপ্তাহেরও কম সময়ে বিষাক্ত মদপানের কারণে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!