তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিতে হবে।খবর টোলো নিউজের।
তিনি বলেন, মার্কিন সেনারা গত ২০ বছরে আফগানিস্তানের অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সেসব হত্যাকাণ্ডের জন্যও আমেরিকাকে জবাবদিহী করতে হবে।
.png)
গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মার্কিন ড্রোন হামলা এক পরিবারের ১০ সদস্য নিহত হন যাদের মধ্যে দু’জন নারী ও শিশু ছিলেন।
গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, বেসামরিক আফগান নাগরিকদের হত্যাকারী সেনাদের বিচার করা হবে না।