ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকে বন্যায় ২ বিদেশিসহ ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ১৮ ডিসেম্বর ২০২১
ইরাকে বন্যায় ২ বিদেশিসহ ১২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ইরাকে আকস্মিক বন্যায় দুই ফিলিপিনো নাগরিকসহ ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিল এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রাদেশিক গভর্নর ওমিদ খোশনাও বলেন, বন্যায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু, এক তুর্কি নাগরিক এবং দুই ফিলিপিনো নাগরিক রয়েছেন।

খোশনাও সংবাদমাধ্যম এএফপিকে বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে হুট করেই চারদিক থেকে বন্যার পানি ধেঁয়ে আসে। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

Advertisement

বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ায় জরুরি বিভাগের চার সদস্য আহত হয়েছেন। জরুরি বিভাগের মুখপাত্র সারকত কারাচ জানিয়েছেন, নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। অপরদিকে অন্যরা নিজেদের বাড়িতেই বন্যার পানিতে ডুবে মারা গেছেন।

তিনি জানিয়েছেন, বন্যায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু পরিবারকে বাধ্য হয়েই নিজেদের ঘর-বাড়ি ছাড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে। ঝড়-বন্যায় বাস, ট্রাক, ট্যাঙ্কার ভেসে গেছে। আরও বৃষ্টিপাতের আশঙ্কায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন খোশনাও।

তিনি বলেন, চিকিৎসা এবং জরুরি বিভাগের টিম, স্থানীয় কাউন্সিল এবং নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। যে কোনো প্রয়োজনে তারা সেবা দিতে প্রস্তুত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!