ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ২০ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনই শিশু। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার রাতে মিনেসোটার দক্ষিণ মোরহেডের একটি বাড়ি থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু। কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনো কিছু জানা যায়নি। তারা সবাই একই পরিবারের সদস্য কিনা বা তাদের মধ্যে কি সম্পর্ক ছিল তাও জানা যায়নি।

মোরহেড পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। প্রতিবেশীরা ৯১১ নম্বরে কল দিয়ে পুলিশকে ঘটনা জানায়। এরপরেই সেখানে পৌঁছে একসঙ্গে সাতজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

এদিকে পুলিশ বলছে, জোর করে কেউ ওই বাড়ির ভেতরে ঢুকেছে বা সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের পর নিহতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!