ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাদাগাস্কার উপকূলে নৌকাডুবি, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৫, ২১ ডিসেম্বর ২০২১
মাদাগাস্কার উপকূলে নৌকাডুবি, নিহত ১৭
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে অন্তত ১৭ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো প্রায় ৬০ জন। সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় নৌকাডুবির পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

মাদাগাস্কারের মেরিটাইম কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

আফ্রিকার এই দেশটির বন্দর কর্তৃপক্ষের প্রধান জ্যঁ এডমান্ড রান্দ্রিয়ানানতেনাইনা জানিয়েছেন, নৌকাটিতে মোট ১৩০ জন আরোহী ছিলেন এবং দুর্ঘটনার পর ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজদের সন্ধানে স্থানীয় স্বেচ্ছাসেবকদেরকে সঙ্গে নিয়ে উদ্ধারকাজ চলছে।

Advertisement

তিনি আরও জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটি মূলত কার্গো ভেসেল হিসেবে বা পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তবে সোমবার সেটি অবৈধভাবে যাত্রী নিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!