ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে কর ফাঁকি দেওয়ায় ১৭৮৫ কোটি টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ২১ ডিসেম্বর ২০২১
চীনে কর ফাঁকি দেওয়ায় ১৭৮৫ কোটি টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

চীনে কর ফাঁকি দেওয়ায় অনলাইন তারকা হুয়াং ইকে ২১ কোটি ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৮৫ কোটি টাকা। সোমবার‘কুইন অব লাইভস্ট্রিমিং’ খ্যাত ভিয়া নামে পরিচিত এই তারকাকে এ জরিমানা করা হয়।

এর আগে ২০২০ সালে তার বিরুদ্ধে ব্যক্তিগত আয়ের তথ্য গোপনসহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হাংঝুর আয়কর বিভাগ।

এরইমধ্যে এ ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন ৩৬ বছর বয়সী হুয়াং ই। তিনি লেখেন, ‘কর আইন ভঙ্গ করায় দুঃখিত। কর্তৃপক্ষের দেওয়া শাস্তি মেনে নিয়েছি।’

Advertisement

অনলাইনে এই তারকার মিলিয়ন মিলিয়ন অনুসারী রয়েছে। তিনি অনলাইন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকেন। নুডলস থেকে শুরু করে রকেট উৎক্ষেপণ সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্যও বিক্রি করেন হুয়াং ই।

প্রসঙ্গত, সম্প্রতি প্রযুক্তি খাতে কারও একচেটিয়া ব্যবসা বন্ধে উদ্যোগ নিয়েছে চীনের সরকার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!