কাবা ঘরের ওপর চাঁদের বিরল দৃশ্য
এক বছরে তৃতীয় বারের মতো মক্কার আকাশে পবিত্র কাবা ঘরের ওপর পূর্ণ চাঁদের দৃশ্য দেখা যায়। বৃহস্পতিবার তা দেখার কথা জানিয়েছিল সৌদির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
জানা গেছে, পবিত্র মসজিদুল হারামে ফজরের আজানের দুই ঘণ্টা ১১ মিনিট আগে রাত ৩টা ২৩ মিনিটে এ দৃশ্য দেখা যাবে।
এর আগে জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি শীত মৌসুমের শুরু ও সমাপ্তির কথা জানায়। তাতে মঙ্গলবার থেকে গ্রহের উত্তরের অর্ধেকে শীতের মৌসুম আগামী দুই মাস ২৭ দিন ১১ ঘণ্টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে বলে উল্লেখ করা হয়। এ সময় চাঁদ ৮৯.৫৪ ডিগ্রি উচ্চতায় থাকবে। এ সময় তা শতকরা ৮৭ ভাগ সূর্যালোকে আলোকিত থাকবে। সূর্য থেকে পৃথককারী ১৩৭ ডিগ্রি কোণ দৈর্ঘ্য এবং তিন লাখ ৯৮ হাজার ৭৯৪ কিলোমিটার দূরত্বে এর অবস্থান থাকবে।
.png)
উল্লেখ্য, পবিত্র কাবা শরিফ হচ্ছে বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন ও কিবলা। প্রত্যেক মুসলমানের জীবনে সুপ্ত বাসনা থাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর (কাবা) জিয়ারাতের। কারণ এটি বাইতুল্লাহ বা আল্লাহ-তায়ালার ঘর। এ ঘরের দিকে মুখ করে সারা বিশ্বের সকল মুসলমান নামাজ আদায় করে থাকেন। হজ ও উমরাহ আদায়ের সময় হাজিরা এ ঘরকেই বারবার তাওয়াফ (প্রদক্ষিণ) করে হৃদয়কে প্রশান্ত করে থাকেন।
সূত্র: গল্ফ নিউজ