ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় বিশাল অঙ্কের জরিমানার কবলে গুগল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৬, ২৫ ডিসেম্বর ২০২১
রাশিয়ায় বিশাল অঙ্কের জরিমানার কবলে গুগল
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ বলে বিবেচিত কনটেন্ট মুছতে বারবার ব্যর্থ হওয়ার দায়ে রাশিয়ার একটি আদালত মার্কিন সার্চ জায়ান্ট গুগলকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল (৯৮ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে। দেশটিতে এই প্রথম কোনো প্রযুক্তি জায়ান্টকে তাদের বার্ষিক টার্নওভারের ভিত্তিতে জরিমানা করা হল।

এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে বলেছে, যে তারা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেয়ার আগে আদালতের রায়টি বিবেচনা করবে।

রাশিয়ান কর্তৃপক্ষ চলতি বছর প্রযুক্তি সংস্থাগুলোর ওপর চাপ বাড়িয়েছে। তারা কোম্পানিগুলোর ওপর কনটেন্ট সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছে।

Advertisement

এদিকে, গুগলকে জরিমানা করার পরপরই একই ইস্যুতে অর্থাৎ ব্যানড কনটেন্ট সরাতে ব্যর্থতার কারণে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে প্রায় ২৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার আদালত।

এছাড়া, এই সপ্তাহের শুরুতেই একই ধরনের অভিযোগের জন্য টুইটার ৩ মিলিয়ন রুবলের জরিমানা রাশিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!