ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকে হত্যা করল পরকীয়া প্রেমিক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৭, ২৭ ডিসেম্বর ২০২১
মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকে হত্যা করল পরকীয়া প্রেমিক!
ছবি: প্রতীকী

ঘরে স্বামী না থাকাকালীন সময়ে বাড়িতে আসত মায়ের পরকীয়া প্রেমিক। স্বামী ফেরার আগেই বাড়ি থেকে চম্পট দিত সে। এভাবেই দিনের পর দিন কাটছিল। তবে একদিন ঘটল বিপত্তি। তার জেরে মায়ের পরকীয়া সম্পর্কের দাম দিতে হলো শিশুকে। কারণ, তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

খবরে বলা হয়েছে, আমডাঙার গজবন্দ এলাকার বাসিন্দা সাবিনার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল বাবু নামের যুবকের। এই বিবাহবহির্ভূত সম্পর্ক স্বামী জানতে পারায় সংসারে অশান্তি পর্যন্ত হয়েছিল। তখন কিছুদিন বাবুর এই বাড়িতে আনাগোনা বন্ধ ছিল। সম্প্রতি আবার যাতায়াত শুরু হয়। ঠিক দুপুর হলেই লুকিয়ে এই বাড়িতে ঢুকে পড়তেন বাবু। তারপর বিকাল হতেই চলে যেতেন।

Advertisement

সোমবার সকালে ভয়ংকর ঘটনাটি ঘটে। সাবিনার প্রেমিক বাবু কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুটিকে সঙ্গে নিয়ে চম্পট দেন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি শিশুটির। তারপর স্থানীয় বাসিন্দারা দেখতে পান পুকুরের পানি ভাসছে শিশুটির মরদেহ। তখন তারা পুলিশে খবর দেন।

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই শিশুর মা অভিযুক্ত সাবিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আর বাবুর খোঁজে আমডাঙা থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। শিশুটির জন্য পরকীয়া সম্পর্কে সমস্যা তৈরি হচ্ছিল বলেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেন বাবু। পুলিশ ধারণা করছে, এই শিশুর নিখোঁজের খবর ছড়িয়ে দিয়ে বাবুর হাত ধরে পালিয়ে যাওয়ার ছক ছিল সাবিনার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!