ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া চালাবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ৩০ ডিসেম্বর ২০২১
বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া চালাবে রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ বেলারুশের সঙ্গে আগামী বছরের প্রথম দিকে একটি যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে। ইউক্রেন ইস্যুতে যখন আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে তার মাঝে এই ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন।

বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কর সঙ্গে এক বৈঠকে পুতিন যৌথ সামরিক মহড়ার কথা বলেন।

এই বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট আরো একবার যৌথ মহড়া পরিচালনার জন্য রুশ প্রেসিডেন্টের কাছে প্রস্তাব তুলে ধরেন। জবাবে পুতিন বলেন, আপনি যেমনটি আশা করছেন তাতে আমরা আগামী ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে একটি যৌথ সামরিক মহড়া চালাতে পারি। এ ব্যাপারে সামরিক বাহিনী সময়সূচী ঠিক করবে।

Advertisement

আরো পড়ুন:  ইউক্রেন ইস্যুতে ফের ফোনালাপে বাইডেন-পুতিন

গত সেপ্টেম্বর মাসে বেলারুশ এবং রাশিয়া সপ্তাহব্যাপী বিশাল আকারের যৌথ সামরিক মহড়া চালিয়েছিল। সেসময় পুতিন বলেছিলেন, এই বহড়া বিদেশি কোনো দেশকে লক্ষ্য করে চালানো হয় নি তবে রুশ সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর তৎপরতার জন্য এটি ছিল প্রয়োজনীয় জবাব।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, যৌথ মহড়ায় দুই দেশের দুই লাখ সেনা, ৮০টি বিমান ও হেলিকপ্টার, ১৫টি যুদ্ধজাহাজ এবং প্রায় তিনশ ট্যাংক অংশ নিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!