ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে অবিলম্বে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ২৯ জানুয়ারি ২০২২
মিয়ানমারে অবিলম্বে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জাতিসংঘের
ছবি: সংগৃহীত

মিয়ানমারের জনগণের বিরুদ্ধে নিপীড়ন বন্ধ করে অবিলম্বে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টিতে করতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো দাবি জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট।

এক বছর হতে চলছে অং সান সু চি’র সরকারকে উৎখাত করে ক্ষমতা বসেছে সামরিক সরকার। সেই থেকে সামরিক বাহিনীর হাতে বন্দি আছেন সু চি। 

Advertisement

এ প্রসঙ্গে মিশেল বলেন, স্বাধীনতা হারানোর জন্য মিয়ানমারের জনগণকে এরই মধ্যে চড়া মূল্য দিতে হয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের জন্য অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এখন এর সময়ও এসেছে। সেইসঙ্গে দেশটির গণতন্ত্র দ্রুত ফেরাতে বিশ্ব নেতাদের যথাযথ উদ্যোগী হওয়া প্রয়োজন।

আরো পড়ুন> চীন ও যুক্তরাষ্ট্র কেন পাল্লা দিয়ে একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজছে

আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারের বেসামরিক জনগণকে ত্যাগ না করে সেজন্য আহ্বান জানিয়েছেন তারা। এদের মধ্যে কিছু মানুষের সঙ্গে কথা হয়েছে জাতিসংঘের মানবাধিকারের প্রধানের।

জাতিসংঘের মানবাধিকারের হাইকমিশনার মিশেল আরো বলেন, আমি এই অঞ্চলের এবং এর বাইরের রাষ্ট্র প্রধানদের পাশাপাশি ব্যবসায়ীদেরকেও মিয়ানমারের বেসামরিক নাগরিকদের এই আবেদনটি শোনার অনুরোধ জানাচ্ছি। চলমান সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজন বলে মনে করেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের পর এ পর্যন্ত সামরিক বাহিনীর হাতে প্রাণ গেছে কমপক্ষে দেড় হাজার বেসামরিক মানুষের। বন্দির সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১১ হাজার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!