[ আন্তর্জাতিক ]
মিয়ানমারে গণতন্ত্রপন্থী শীর্ষ ২ নেতার মৃত্যুদণ্ড দিলো জান্তা সরকার
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দলের এক সাবেক আইনপ্রণেতা ও গণতন্ত্রপন্থী এক শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে জান্তা সরকার।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইনপ্রণেতা জেয়ার থাউ ও নেতা কিয়াউ মিন ইউকে মিয়ানমারের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বোমা হামলা ও সন্ত্রাসবাদে অর্থ যোগানের অভিযোগ আনে জান্তা সরকার।
আরো পড়ুন> সদ্যোজাত সন্তানের কান্নায় কোমা থেকে ফিরলেন মা
.png)
এরই মধ্যে, দণ্ডপ্রাপ্ত দুজনের ছবিও প্রকাশ করা হয়েছে। জেয়ার থাউকে গত বছর নভেম্বরে এবং মিন ইউকে অক্টোবরে আটক করা হয়েছিল। ২০১৫ সালে সুচির দলের হয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন জেয়ার থাউ।
অন্যদিকে, ১৯৮৮ সালে মিয়ানমারে ছাত্র আন্দোলনের সময় ভূমিকা রেখে আলোচনায় আসেন মিন ইউ।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!