ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৮, ৩১ জানুয়ারি ২০২২
প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের কর্মীরা
ছবি: সংগৃহীত

ইয়োহানেস ও গেব্রেমেস্কেল জানতো যে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে বেলজিয়ামগামী এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের কার্গো অংশটিতে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত ঠাণ্ডা পড়বে। কিন্তু দেশটির যুদ্ধবিধ্বস্ত টাইগ্রে অঞ্চলটির বাসিন্দা ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের এই দুই গ্রাউন্ড টেকনিশিয়ান কর্মী জানান, তারা ইথিওপিয়া সরকার থেকে হুমকি বোধ করায় ঝুঁকিপূর্ণভাবে হলেও দেশ ছেড়ে যেতে চান।

এয়ারলাইন্সের উভয়কর্মীই মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে বলেন, জাতিগত টাইগ্রীয়দের লক্ষ্য করে বানানো আইনে তাদের পরিবারের আত্মীয়স্বজন সবাই গ্রেফতার হয়েছে। এবার তারাও একইরকমভাবে গ্রেফতার হবে বলে আশঙ্কা তাদের।

দীর্ঘ ১৪ মাস ধরে ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ টাইগ্রেতে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর চরম সংঘাত চলছে। এরই প্রেক্ষিতে গত নভেম্বরে নতুন এই আইন চালু করা হয়। তবে ইথিওপিয়ান সরকার এই নতুন আইন টাইগ্রের অধিবাসীদের বা কোনো নির্দিষ্ট গোত্রকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে বলে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া দেশজুড়ে চলা জরুরি অবস্থাও তুলে নিয়েছে।

আরো পড়ুন>> ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক মিস ইউএসএ’র আত্মহত্যা

এয়ারলাইন্স কর্মী ইয়োহানেস জানান, সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে তার পরিবারের ৪ জন সদস্য নিহত হয়েছে। তার বাগদত্তা বর্তমানে দেশটির আফার প্রদেশের একটি কারাগারে বন্দী অবস্থায় আছে। এছাড়া তার সাত মাসের অন্তঃস্বত্তা বোনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘তার বিশ্বাস, সরকার উদ্দেশ্যপ্রনোদিতভাবে নতুন আইনের আওতায় জাতিগত টাইগ্রীয়দের ওপর এসব হত্যাকাণ্ড চালাচ্ছে ও আটক করছে।’

আরো পড়ুন>> ২০ হাজারেও বেশি ট্রাক ঘেরাও করল বাড়ি, সপরিবারে আত্মগোপনে ট্রুডো

ইয়োহানেস বলেন, ‘আমরা ঝুঁকি নিয়েছি। আমাদের অন্য কোনো সুযোগ নেই। আমরা ইদ্দিস আবাবায় আর বসবাস করতে পারছি না। এখানে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে দেখা হচ্ছে।’

উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালানোর জন্য ইয়োহানেস ও গেব্রেমেস্কেল উভয়ই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসগামী উড়োজাহাজটির কার্গোতে কর্মীদের লাগেজের ভেতর লুকিয়ে ছিলেন। যাতে তারা ধরা না পড়েন এজন্য ফ্লাইট ছাড়ার তিন ঘণ্টারও বেশি সময় আগে উড়োজাহাজটির শীতল সেই অংশে অবস্থান নেন।

শুধু ইয়োহানেস ও গেব্রেমেস্কেলই নন, তাদের মত আরো অনেক এয়ারলাইন্স কর্মী এভাবে জীবনের ঝুঁকি নিয়ে দেশত্যাগ করছেন বলে সিএনএন’কে জানিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!