ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল গাড়ি, মালদহে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল গাড়ি, মালদহে ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মালদহ-নালাগোলা রাজ্য সড়কের কুয়াশাচ্ছন্ন রাস্তায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লে এক দম্পতিসহ ৪ জন নিহত হয়েছেন।

রোববার গভীর রাতে মালদহের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেবাশিস মণ্ডল ওরফে চন্দন (২৪), সুব্রত শেঠ (২৫), অণীক দাস (২৩) ও তার স্ত্রী নেহা দাস (২২)। প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বাসিন্দা।

আরো পড়ুন: অটোয়ায় ট্রাক চালকদের বিক্ষোভের জেরে জরুরি অবস্থা জারি

Advertisement

পুলিশ জানিয়েছে, একটি বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টেও যায়। এতে ঘটনাস্থলে তিন জন যাত্রী মারা যান। আশঙ্কাজনক অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুর্ঘটনায় প্রায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

তবে গভীর রাতে তারা কোথায় যাচ্ছিলেন, কী ভাবেই বা গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা জানতে তদন্ত করছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!