বুধবারই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া!
প্রতিবেশি দেশ ইউক্রেনের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই দেশটিতে রুশ হামলার সম্ভাব্য দিন-ক্ষণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) জানিয়েছে, আগামী বুধবার ভোরে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া হামলার আশঙ্কাকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছে।
শনিবার জার্মান পত্রিকা ডের স্পিগেলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার দিনক্ষণ–সম্পর্কিত খবরটি প্রকাশ করেছে।
.png)
জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেল জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও সামরিক সূত্র উভয়ই ন্যাটো জোটের সদস্যদের ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করেছে। এ জরুরি সতর্কতায় বলা হয়—বুধবার ভোরের দিকে ইউক্রেনে হামলা শুরু করতে পারে রাশিয়া।
আরো পড়ুন>> ২৫ বছর ধরে খোঁজার পর সন্ধান মিললো হারানো বাইকের
ইউক্রেন সীমান্ত অঞ্চলে সেনা ও সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে রাশিয়া। গত ডিসেম্বরের শেষের দিকে সেখানে লাখ খানেক সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও বাড়ানো হয়েছে।
ডের স্পিগেল আরও জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী পাঁচ দিনের মধ্যে সেনাদের গ্রিন সিগন্যাল দিতে পারেন। এরই মধ্যে ইউক্রেন হামলার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
অন্যদিকে রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভার বলেছেন, যুদ্ধ বাঁধাতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের শীর্ষ কর্মকর্তারা, মার্কিন গণমাধ্যম উঠে পড়ে লেগেছে। কারণ রাশিয়া আগ বাড়িয়ে কোনো সংঘাতে জড়াবে না।