ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কপালে ছুরি ধরে ৩০০ টাকা দাবি, অস্বীকার করায় স্ত্রীর সামনে যুবককে খুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২
কপালে ছুরি ধরে ৩০০ টাকা দাবি, অস্বীকার করায় স্ত্রীর সামনে যুবককে খুন
ফাইল ফটো

ভারতে মাত্র ৩০০ টাকার জন্য স্ত্রীর সামনে স্বামীকে খুন করেছে এক যুবক। দেশটির দিল্লির রাজৌরি গার্ডেনে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, কপালে ছুরি ধরে মাস্ক পরা ওই যুবক ৩০০ টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় ঐ যুবক গলায় ছুরি চালিয়ে দেয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লির পশ্চিম জেলার ডিসিপি প্রশান্ত গৌতম জানান, ১৬ ফেব্রুয়ারি রাতে এই ঘটনা ঘটেছে। কিন্তু তাদের কাছে খবর আসে ১৭ ফেব্রুয়ারি সকালে। স্থানীয় ডিডিইউ হাসপাতাল থেকে জানানো হয়, মায়াপুরী এলাকার বাসিন্দা রামকিশোর ওরফে কিশোর কুমারকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ছুরিতে তার গলা কাটা ছিল। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, স্থানীয় পার্কে প্রতিদিনের মতো বুধবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি রামকিশোর ও তার স্ত্রী ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় মাস্ক পরিহিত এক যুবক ছুরি দেখিয়ে ৩০০ টাকা চায়। কিন্তু রামকিশোর টাকা দিতে অস্বীকার করেন। এরপরই তাকে ছুরি দিয়ে আঘাত করে ঐ দুষ্কৃতী। আঘাত করেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পাওয়ার ২ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

কিন্তু প্রশ্ন হলো, মাত্র ৩০০ টাকার জন্য কেন রামকিশোরকে খুন করল দুষ্কৃতী? তার সঙ্গে কী দুষ্কৃতীর আগে কোনো শত্রুতা ছিল? পুলিশের দাবি তেমন কোনো বিষয় নয়। গ্রেফতার অভিযুক্তের নাম রাজদাস। তিনি আসামের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই সে ভবঘুরের মতো এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। তবে গ্রেফতার যুবকের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!