ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে আঘাত করল ভারতের সুপারসনিক মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ১১ মার্চ ২০২২
পাকিস্তানে আঘাত করল ভারতের সুপারসনিক মিসাইল
ছবি: সংগৃহীত

ভারতের ছোড়া একটি সুপারসনিক মিসাইল পাকিস্তানের পাঞ্জাবে আঘাত করেছে বলে অভিযাগ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের একটি নিরস্ত্র ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে। ওই মিসাইলটি পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের একটি আবাসিক এলাকায় আঘাত করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বৃহস্পতিবার এ ঘটনায় প্রতিবাদ জানান এবং ভারতের কাছ থেকে ব্যাখ্যা দাবি করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি দিল্লি।

Advertisement

আরো পড়ুন>> নতুন আইএস নেতার নাম ঘোষণা

রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় মিয়া চান্নু শহরে ওই ‘সুপারসনিক মিসাইল’ আঘাত হানে। এর ফলে বেসামরিক ব্যক্তি হতাহত হতে পারত এবং হুমকির মুখে পড়ত বাণিজ্যিক ফ্লাইট।

মেজর জেনারেল ইফতিখার বলেন, পাকিস্তানের বিমান বাহিনী একটি ভারতীয় স্থাপনায় তার উৎক্ষেপণ থেকে ক্ষেপণাস্ত্রটি ট্র্যাক করেছিল এবং পাকিস্তানের আকাশসীমার মধ্যে সেটি তিন মিনিটেরও বেশি সময় ধরে উড়েছিল।

তিনি বলেন, যেখানে মিসাইল আঘাত করেছে সেখানে কোনো স্পর্শকাতর সামরিক স্থাপনা নেই। পাকিস্তানের বিমানবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা ভাইস মার্শাল তারিক জিয়া বলেছেন, ওই মিসাইলের অবশিষ্টাংশ এখনো পরীক্ষা করছে সেনাবাহিনী।

সূত্র: ব্লুমবার্গ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!